June 11, 2026

Main Story

IMG_20260501_022251

ভূরুঙ্গামারীতে দুধকুমার থেকে ভিটেমাটি রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন। মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বুকচিরে বয়ে গেছে দুধকুমার নদ। প্রতিবছর বর্ষায় আগ্রাসী রুপ ধারণ করে এই নদ। নদের ভাঙ্গনে সর্বস্বান্ত হয় অসংখ্য পরিবার। তাই নিজেদের ভিটেমাটি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া-নলেয়া গ্রামে দুধকুমার নদের ভাঙ্গনরোধে ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় প্রায় আনুমানিক দেড় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে জানানো হয় দুধকুমর নদের বাঁধ নির্মাণ আংশিকভাবে বন্ধ রেখে উজান ও ভাটির অংশে কাজ সম্পন্ন করায় নদীভাঙ্গন মারাত্মক আকার ধারণ করেছে। এতে করে স্থানীয় জনপদ, ফসলি জমি ও বসতভিটা হুমকির মুখে পড়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাহ। তিনি বলেন দুধকুমর নদের এই অংশে ভাঙ্গন রোধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে পুরো এলাকা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে। নদের ভয়াবহ ভাঙনে ইতোমধ্যে বহু পরিবার তাদের বসতভিটা, ফসলি জমি ও গাছপালা হারিয়েছে। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণে উদ্যোগী হতে হবে। স্থানীয়দের অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদীর গুরুত্বপূর্ণ এই অংশে বাঁধ নির্মাণ বন্ধ রেখে অন্য অংশে কাজ সম্পন্ন করায় পানির চাপ এসে এই এলাকায় তীব্র ভাঙনের সৃষ্টি করেছে। ফলে প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও কৃষিজমি। অবিলম্বে ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোর দাবি জানান তারা। ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত ) আব্দুল লতিফ জানান, নদের ভাঙন রোধে প্রয়োজনীয় ব‍্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করা হবে। এবিষয়ে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম জানান, দুধকুমার নদের ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের বিষয়ে ইতিমধ্যে আমি সংসদে দাবী জানিয়েছি। নদের ভাঙন রোধে বাঁধ নির্মাণের প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে।

Editor’s Picks

Trending Story

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক কামরুল হাসান কাজল।

কুড়িগ্রাম প্রতিনিধিঃ আগামী ১৪ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার পহেলা বৈশাখ বাংলা শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন...

ভূরুঙ্গামারীতে ৩শ’ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক।

আব্দুর রহিম ইসলাম (রনি) ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিযান চালিয়ে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা...

ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিযান চালিয়ে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল)...

ভূরুঙ্গামারীতে ৩শ’ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক।

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিযান চালিয়ে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা...

ভূরুঙ্গামারীতে সেফগার্ডিং অ্যাওয়ারনেস ক্যাম্পেইন-২০২৬ উদযাপন হল

মোঃ আব্দুর রাজ্জাক সরকার, ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়ন সেফ স্পেজ এ কিশোরীদের নিয়ে সকাল ১১ ঘটিকার...

ভূরুঙ্গামারী থানার ওসি হেলাল মাহমুদ ভাইয়ের নির্বাচনকালীন বদলী—আমার হৃদয়ের কিছু কথা

মাওলানা মুফতী এস এম মনিরুজ্জামানঃ প্রথমেই বলে রাখি—ওসি হেলাল মাহমুদ ভাইয়ের সঙ্গে আমার রক্তের বা আত্মীয়তার কোনো সম্পর্ক নেই। তবুও...

ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলনের পতাকাতলে মাওলানা জুবায়ের হোসাইন

এইচ এম নুরুন্নবী হুসাইন, স্ট্যাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর অন্যতম আলেম মাওলানা জুবায়ের হুসেন ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। ইসলামী হুকুমত...

ভূরুঙ্গামারী জনসভায় সহকারী মহাসচিবের বক্তব্য: আওয়ামী লীগকে ফেরাতে চক্রান্ত চলছে

এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে -এর উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার...

“ইসলাম, দেশ ও মানবতার খেদমতে”— ২০ দফা ইশতেহার ঘোষণা করলেন হাতপাখার প্রার্থী হারিসুল বারি রনি

মুহাম্মাদ শেখ ফরিদ, স্ট্যাফ রিপোর্টারঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫, কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও কচাকাটা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ...

You may have missed