June 11, 2026

কুড়িগ্রামে মাদক মামলায় নুর ইসলাম নামের এক ব্যক্তিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড।

0
IMG_20260430_125846

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে মাদক মামলায় নুর ইসলাম নামের এক ব্যক্তিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে।

বুধবার (২৯ এপ্রিল) কুড়িগ্রাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়নাল আবেদিন মাদক ব্যবসায় জড়িত থাকার অপরাধে নুর ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে ৭ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

কুড়িগ্রাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের সরকারি কৌশলী (অতিরিক্ত পিপি) অ্যাডভোকেট তারিক রহমান জানান, জেলার ফুলবাড়ি উপজেলার গোরকমন্ডল এলাকার মৃত উমর আলীর পুত্র নুর ইসলামের বিরুদ্ধে ২৫ কেজি গাঁজা রাখার অভিযোগে ফুলবাড়ি থানা পুলিশ মামলা দায়ের করন ২০১৬ সালে। ফুলবাড়ি থানার এস আই দুলাল উদ্দিন বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৭(খ) ধারার অপরাধের অভিযোগ আনয়ন করে।

পুলিশ তদন্ত রিপোর্টেও তাকে অভিযুক্ত করা হয়। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ এবং দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সন্দেহাতীত ভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক জয়নাল আবেদিন বুধবার বিকালে জনাকীর্ণ আদালতে নুর ইসলাম কে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করেন। একই সঙ্গে আসামির অত্র মামলায় পূর্বের মোট হাজতবাস সাজার মেয়াদ থেকে বাদ যাবে বলে উল্লেখ করা হয়।

দায়রা মামলা নং ৩৫৩/২০১৬। রায় ঘোষণার সময় আসামী নুর ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আশরাফ হোসেন।

ভূরুঙ্গামারীতে দুধকুমার থেকে ভিটেমাটি রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন। মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বুকচিরে বয়ে গেছে দুধকুমার নদ। প্রতিবছর বর্ষায় আগ্রাসী রুপ ধারণ করে এই নদ। নদের ভাঙ্গনে সর্বস্বান্ত হয় অসংখ্য পরিবার। তাই নিজেদের ভিটেমাটি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া-নলেয়া গ্রামে দুধকুমার নদের ভাঙ্গনরোধে ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় প্রায় আনুমানিক দেড় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে জানানো হয় দুধকুমর নদের বাঁধ নির্মাণ আংশিকভাবে বন্ধ রেখে উজান ও ভাটির অংশে কাজ সম্পন্ন করায় নদীভাঙ্গন মারাত্মক আকার ধারণ করেছে। এতে করে স্থানীয় জনপদ, ফসলি জমি ও বসতভিটা হুমকির মুখে পড়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাহ। তিনি বলেন দুধকুমর নদের এই অংশে ভাঙ্গন রোধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে পুরো এলাকা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে। নদের ভয়াবহ ভাঙনে ইতোমধ্যে বহু পরিবার তাদের বসতভিটা, ফসলি জমি ও গাছপালা হারিয়েছে। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণে উদ্যোগী হতে হবে। স্থানীয়দের অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদীর গুরুত্বপূর্ণ এই অংশে বাঁধ নির্মাণ বন্ধ রেখে অন্য অংশে কাজ সম্পন্ন করায় পানির চাপ এসে এই এলাকায় তীব্র ভাঙনের সৃষ্টি করেছে। ফলে প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও কৃষিজমি। অবিলম্বে ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোর দাবি জানান তারা। ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত ) আব্দুল লতিফ জানান, নদের ভাঙন রোধে প্রয়োজনীয় ব‍্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করা হবে। এবিষয়ে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম জানান, দুধকুমার নদের ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের বিষয়ে ইতিমধ্যে আমি সংসদে দাবী জানিয়েছি। নদের ভাঙন রোধে বাঁধ নির্মাণের প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed