June 11, 2026

ভূরুঙ্গামারী জনসভায় সহকারী মহাসচিবের বক্তব্য: আওয়ামী লীগকে ফেরাতে চক্রান্ত চলছে

0
IMG-20251017-WA0018

এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে -এর উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার কলেজ মোড় ইসলামি ব্যাংকের সামনে এ জনসভা শুরু হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল। তিনি বলেন, “একটি দল আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় ফিরিয়ে আনার চক্রান্ত করছে, কিন্তু দেশের জনগণ আর সেই ফাঁদে পা দেবে না।”

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মুফতি ওমর ফারুক ফারুকী। এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মুফতি এস. এম. মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুত্তালিব হোসাইন, ইসলামী যুব আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুসলিম উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা রফিকুল হক, ইসলামী যুব আন্দোলন নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মাওলানা ইয়াসিন আলী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবুল হাসান প্রমুখ।

সভা সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি এইচ. এম. নুরুন্নবী হোসাইন।

বক্তারা বলেন, দেশে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, সুশাসন, ন্যায় ও মানবতার সমাজ গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তাঁরা সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে সকলের প্রতি আহ্বান জানান।

 

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা ও স্মারক প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

ভূরুঙ্গামারীতে দুধকুমার থেকে ভিটেমাটি রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন। মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বুকচিরে বয়ে গেছে দুধকুমার নদ। প্রতিবছর বর্ষায় আগ্রাসী রুপ ধারণ করে এই নদ। নদের ভাঙ্গনে সর্বস্বান্ত হয় অসংখ্য পরিবার। তাই নিজেদের ভিটেমাটি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া-নলেয়া গ্রামে দুধকুমার নদের ভাঙ্গনরোধে ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় প্রায় আনুমানিক দেড় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে জানানো হয় দুধকুমর নদের বাঁধ নির্মাণ আংশিকভাবে বন্ধ রেখে উজান ও ভাটির অংশে কাজ সম্পন্ন করায় নদীভাঙ্গন মারাত্মক আকার ধারণ করেছে। এতে করে স্থানীয় জনপদ, ফসলি জমি ও বসতভিটা হুমকির মুখে পড়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাহ। তিনি বলেন দুধকুমর নদের এই অংশে ভাঙ্গন রোধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে পুরো এলাকা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে। নদের ভয়াবহ ভাঙনে ইতোমধ্যে বহু পরিবার তাদের বসতভিটা, ফসলি জমি ও গাছপালা হারিয়েছে। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণে উদ্যোগী হতে হবে। স্থানীয়দের অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদীর গুরুত্বপূর্ণ এই অংশে বাঁধ নির্মাণ বন্ধ রেখে অন্য অংশে কাজ সম্পন্ন করায় পানির চাপ এসে এই এলাকায় তীব্র ভাঙনের সৃষ্টি করেছে। ফলে প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও কৃষিজমি। অবিলম্বে ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোর দাবি জানান তারা। ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত ) আব্দুল লতিফ জানান, নদের ভাঙন রোধে প্রয়োজনীয় ব‍্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করা হবে। এবিষয়ে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম জানান, দুধকুমার নদের ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের বিষয়ে ইতিমধ্যে আমি সংসদে দাবী জানিয়েছি। নদের ভাঙন রোধে বাঁধ নির্মাণের প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে।