June 11, 2026

ভূরুঙ্গামারী থানার ওসি হেলাল মাহমুদ ভাইয়ের নির্বাচনকালীন বদলী—আমার হৃদয়ের কিছু কথা

0
491219340_2754836131571407_8278414715434740323_n

মাওলানা মুফতী এস এম মনিরুজ্জামানঃ

প্রথমেই বলে রাখি—ওসি হেলাল মাহমুদ ভাইয়ের সঙ্গে আমার রক্তের বা আত্মীয়তার কোনো সম্পর্ক নেই। তবুও তিনি আমার কাছে আপনজনের চেয়েও আপন হয়ে উঠেছিলেন। যারা আমাকে চেনেন তারা জানেন, থানায় আমি কখনো ব্যক্তিগত স্বার্থে যাই না। যাই তখনই, যখন কোনো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন হয়। আর তখনও আমার প্রথম কথা থাকে—“আইনিভাবে ন্যায়সঙ্গত যেটা হয়, সেটাই করবেন।”
আলহামদুলিল্লাহ, ওসি হেলাল মাহমুদ ভাই কখনোই আমাকে নিরাশ করেননি। বরং আমি যখন মাঝে মাঝে বলতাম—“ভাই, থানায় আসতে আমার ভালো লাগে না”—তখন তিনি হাসিমুখে বলতেন,
“ভাই, আপনারা না এলে গরীব-অসহায় মানুষ দালালদের কাছে গিয়ে টাকা খরচ করবে। আপনারা এলেই ওদের উপকার হয়।”
এই কথাগুলো এখনো কানে বাজে।

সত্যি বলতে, ওনার মতো মিশুক, সহজ-সরল, মানবিক একজন অফিসার আমি জীবনে খুব কম দেখেছি। এজন্যই কখনো কোনো কাজ না থাকলেও ওনার ফাঁকা সময়ে থানায় যেতাম। ওনার সাথে কথা বললে মনে হতো কোনো কর্মকর্তার সাথে নয়, বরং আমার পরিবারের একজন অভিভাবকের সাথে কথা বলছি।
আরও একটি জিনিস আমাকে গভীরভাবে ছুঁয়ে যেত—আমি অনেক সময় এসআইদের সাথে কথা বলছি, ওনার প্রয়োজন নেই। তবুও ওনার চোখে পড়লে শত ব্যস্ততার মধ্যেও ডাক দিতেন—
“মনির ভাই, একটু আসেন…”
তারপর কুশল জিজ্ঞেস করতেন, কথাও বলতেন।
এটাই মানুষের কাছে মানুষের মূল্য।

আজ (২৭ নভেম্বর ২০২৫) যখন শুনলাম নির্বাচনকালীন বদলিতে ভাইকে রাজশাহী রেঞ্জে পাঠানো হয়েছে, তখন বুকের মাঝে যেন একটা ধাক্কা লাগলো—ঠিক এমনই, যেন নিজের কেউ হঠাৎ ছেড়ে চলে যাচ্ছে।
সন্ধ্যায় ভাইয়ের সাথে দেখা হলো। নানান বিষয়ে কথা হলো। কিন্তু বিদায়ের মুহূর্তে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। চোখের পানি থামাতে পারলাম না।
আর ভাইয়ের মুখের দিকে তাকিয়ে দেখলাম—তার চোখেও পানি।
হ্যাঁ, আমি জীবনে প্রথম দেখলাম কোনো ওসির চোখে এমন অশ্রু—এটা ছিলো ভালোবাসার পানি, ছিলো মানুষের প্রতি মমতার পানি
এই পানিতে কোনো রঙ ছিল না, ছিলো শুধু সম্পর্কের উষ্ণতা।

কিন্তু দুঃখের বিষয়—
কোনো বাটপার, কোনো দালালের চোখে তিনি কখনোই ভালো হতে পারেন না।
কারণ ভাই ছিলেন আইন ও ন্যায়ের পথে—তাদের স্বার্থে নয়।

শেষকথা—আমি হৃদয়ের গভীরতম স্থান থেকে তার জন্য দোয়া করি—
আল্লাহ তাকে যেখানেই রাখুন, রহমতে ঢেকে রাখুন।
তার পরিবার, তার ভবিষ্যৎ—সবকিছু আল্লাহর হেফাজতে রাখুন।

ভালো থাকবেন ভাই।
হয়তো সামনে আর দেখা হবে না,
কিন্তু—
হৃদয়ের গভীরে আপনি থাকবেন সবসময়, ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

ভূরুঙ্গামারীতে দুধকুমার থেকে ভিটেমাটি রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন। মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বুকচিরে বয়ে গেছে দুধকুমার নদ। প্রতিবছর বর্ষায় আগ্রাসী রুপ ধারণ করে এই নদ। নদের ভাঙ্গনে সর্বস্বান্ত হয় অসংখ্য পরিবার। তাই নিজেদের ভিটেমাটি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া-নলেয়া গ্রামে দুধকুমার নদের ভাঙ্গনরোধে ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় প্রায় আনুমানিক দেড় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে জানানো হয় দুধকুমর নদের বাঁধ নির্মাণ আংশিকভাবে বন্ধ রেখে উজান ও ভাটির অংশে কাজ সম্পন্ন করায় নদীভাঙ্গন মারাত্মক আকার ধারণ করেছে। এতে করে স্থানীয় জনপদ, ফসলি জমি ও বসতভিটা হুমকির মুখে পড়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাহ। তিনি বলেন দুধকুমর নদের এই অংশে ভাঙ্গন রোধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে পুরো এলাকা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে। নদের ভয়াবহ ভাঙনে ইতোমধ্যে বহু পরিবার তাদের বসতভিটা, ফসলি জমি ও গাছপালা হারিয়েছে। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণে উদ্যোগী হতে হবে। স্থানীয়দের অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদীর গুরুত্বপূর্ণ এই অংশে বাঁধ নির্মাণ বন্ধ রেখে অন্য অংশে কাজ সম্পন্ন করায় পানির চাপ এসে এই এলাকায় তীব্র ভাঙনের সৃষ্টি করেছে। ফলে প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও কৃষিজমি। অবিলম্বে ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোর দাবি জানান তারা। ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত ) আব্দুল লতিফ জানান, নদের ভাঙন রোধে প্রয়োজনীয় ব‍্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করা হবে। এবিষয়ে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম জানান, দুধকুমার নদের ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের বিষয়ে ইতিমধ্যে আমি সংসদে দাবী জানিয়েছি। নদের ভাঙন রোধে বাঁধ নির্মাণের প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে।