June 11, 2026

জনগণের সেবা করতে চান মানিকুজ্জামান মানিক, সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী।

0
received_1350182670465975

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার ৫নং ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জনগণের সেবা করতে মোঃ মানিকুজ্জামান মানিক। মেম্বার পদে সমর্থন ও দোয়া প্রার্থী।

মোঃ মানিক মিয়া ৫নং সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কামাত আঙ্গারিয়া গ্রামের মাতা মোছা মালেকা বেগম
ও পিতা মোঃ নুর ইসলাম এর ছেলে।

উপজেলার ৫নং সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী হিসেবে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তরুণ মানিকুজ্জামান মানিক। মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তিনি স্থানীয় জনগণের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

তিনি ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা কামনা করছেন। নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুন্দর ওয়ার্ড হিসেবে উপহার দেয়ার বিষয়ে তার অভিব্যক্তি প্রকাশ করেন।

তিনি অত্যন্ত পরোপকারী জনগণের আস্থাভাজন। তিনি বিভিন্ন সময় ওয়ার্ডের সকল শ্রেণীর মানুষের পাশে তার ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী সার্বিক ভাবে সহযোগিতা করেছেন ও পাশে দাঁড়িয়েছেন।

তিনি গনমাধ্যম কর্মীদেরকে জানান, ওয়ার্ডের অবকাঠামো, উন্নয়ন বঞ্চিত এলাকা গুলোকে সরকারি বরাদ্দের পাশাপাশি নিজ উদ্যোগে দ্রুত উন্নয়ন সাধিত করবেন। তিনি ওয়ার্ডেকে সম্পুর্ন ভাবে মাদকমুক্ত করতে দৃর ভাবে অঙ্গীকারবদ্ধ। তিনি সর্বস্তরের সকলের দোয়া ও আশীর্বাদ প্রার্থী।

তিনি বলেন, বিগত দিনে আমি অনেকগুলো সংগঠনের সাথে জড়িত থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি।

সকলের দোয়া ও ভালোবাসায় তার আগামীর পথ সুগম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ভূরুঙ্গামারীতে দুধকুমার থেকে ভিটেমাটি রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন। মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বুকচিরে বয়ে গেছে দুধকুমার নদ। প্রতিবছর বর্ষায় আগ্রাসী রুপ ধারণ করে এই নদ। নদের ভাঙ্গনে সর্বস্বান্ত হয় অসংখ্য পরিবার। তাই নিজেদের ভিটেমাটি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া-নলেয়া গ্রামে দুধকুমার নদের ভাঙ্গনরোধে ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় প্রায় আনুমানিক দেড় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে জানানো হয় দুধকুমর নদের বাঁধ নির্মাণ আংশিকভাবে বন্ধ রেখে উজান ও ভাটির অংশে কাজ সম্পন্ন করায় নদীভাঙ্গন মারাত্মক আকার ধারণ করেছে। এতে করে স্থানীয় জনপদ, ফসলি জমি ও বসতভিটা হুমকির মুখে পড়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাহ। তিনি বলেন দুধকুমর নদের এই অংশে ভাঙ্গন রোধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে পুরো এলাকা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে। নদের ভয়াবহ ভাঙনে ইতোমধ্যে বহু পরিবার তাদের বসতভিটা, ফসলি জমি ও গাছপালা হারিয়েছে। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণে উদ্যোগী হতে হবে। স্থানীয়দের অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদীর গুরুত্বপূর্ণ এই অংশে বাঁধ নির্মাণ বন্ধ রেখে অন্য অংশে কাজ সম্পন্ন করায় পানির চাপ এসে এই এলাকায় তীব্র ভাঙনের সৃষ্টি করেছে। ফলে প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও কৃষিজমি। অবিলম্বে ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোর দাবি জানান তারা। ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত ) আব্দুল লতিফ জানান, নদের ভাঙন রোধে প্রয়োজনীয় ব‍্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করা হবে। এবিষয়ে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম জানান, দুধকুমার নদের ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের বিষয়ে ইতিমধ্যে আমি সংসদে দাবী জানিয়েছি। নদের ভাঙন রোধে বাঁধ নির্মাণের প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed