June 11, 2026

ভূরুঙ্গামারী শাহা ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ,ভোক্তাদের মাঝে উত্তেজনা।

0
1000115466-768x432

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অবস্থিত শাহা ফিলিং স্টেশনে পেট্রোল ও ডিজেল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে নির্ধারিত নিয়মনীতি উপেক্ষা করে ট্যাগ অফিসার ছাড়াই জ্বালানি বিক্রি করা হচ্ছে এবং পরিমাপেও কম দেওয়া হচ্ছে।

ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, সরকারি নির্দেশনা অনুসরণ না করেই পাম্পে জ্বালানি বিতরণ চলছে। অনেক ক্ষেত্রে নির্দিষ্ট টাকার বিপরীতে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে ফুয়েল কার্ড ছাড়াই ড্রামে করে জ্বালানি বিক্রির ঘটনাও ঘটছে, যা সম্পূর্ণভাবে নিয়মবহির্ভূত।

স্থানীয় গ্রাহক হাছিমুদ্দিন সাব্বির হোসেন, আজিজ মিয়া,আজিজার রহমান বাবলা সরকার অভিযোগ করে জানান, বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার মিলছে না। ওজনে কম দেওয়া হচ্ছে এবং নিয়ম না মেনেই ড্রামে তেল বিক্রি করা হচ্ছে। হাছিমুদ্দিন আরও বলেন, আমি ৪০০ টাকার পেট্রোল নিয়ে ওজন করে দেখি, সেখানে প্রায় ৬৭ টাকার পেট্রোল কম দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জ্বালানি বিক্রয়ের ক্ষেত্রে ট্যাগ অফিসারের উপস্থিতি বাধ্যতামূলক হলেও উক্ত ফিলিং স্টেশনে তা মানা হচ্ছে না। এদিকে, অনিয়মের প্রতিবাদে গ্রাহকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ফিলিং স্টেশনের ম্যানেজার ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গ্রাহকদের সঠিকভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দেন। তিনি জানান, পরবর্তীতে বিএসটিআই কর্তৃপক্ষ এসে ওজন যন্ত্র পরীক্ষা করবে এবং কোনো অনিয়ম প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান এখন থেকে নিয়মিত ট্যাগ অফিসার থাকবে বলে নিশ্চিত করেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা ভুরুঙ্গামারী থানার এসআই এনামুল হোসেন জানান, ট্যাগ অফিসার না থাকা এবং ফিলিং স্টেশনের অনিয়মের কারণে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, কোনো অবনতি ঘটেনি।

এদিকে, ভুরুঙ্গামারী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম শামসুল আলম অভিযোগ করে জানান, সরকারি জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান যেমন বিদ্যুৎ, হাসপাতাল, পুলিশ ও গণমাধ্যম কর্মীদের পর্যাপ্ত জ্বালানি না দিয়ে অনিয়ম করে বিক্রি করায় জরুরি সেবা ব্যাহত হচ্ছে।

স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি জোরদার করা হলে এ ধরনের অনিয়ম বন্ধ হবে বলে মনে করছেন এলাকাবাসী।

ভূরুঙ্গামারীতে দুধকুমার থেকে ভিটেমাটি রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন। মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বুকচিরে বয়ে গেছে দুধকুমার নদ। প্রতিবছর বর্ষায় আগ্রাসী রুপ ধারণ করে এই নদ। নদের ভাঙ্গনে সর্বস্বান্ত হয় অসংখ্য পরিবার। তাই নিজেদের ভিটেমাটি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া-নলেয়া গ্রামে দুধকুমার নদের ভাঙ্গনরোধে ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় প্রায় আনুমানিক দেড় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে জানানো হয় দুধকুমর নদের বাঁধ নির্মাণ আংশিকভাবে বন্ধ রেখে উজান ও ভাটির অংশে কাজ সম্পন্ন করায় নদীভাঙ্গন মারাত্মক আকার ধারণ করেছে। এতে করে স্থানীয় জনপদ, ফসলি জমি ও বসতভিটা হুমকির মুখে পড়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাহ। তিনি বলেন দুধকুমর নদের এই অংশে ভাঙ্গন রোধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে পুরো এলাকা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে। নদের ভয়াবহ ভাঙনে ইতোমধ্যে বহু পরিবার তাদের বসতভিটা, ফসলি জমি ও গাছপালা হারিয়েছে। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণে উদ্যোগী হতে হবে। স্থানীয়দের অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদীর গুরুত্বপূর্ণ এই অংশে বাঁধ নির্মাণ বন্ধ রেখে অন্য অংশে কাজ সম্পন্ন করায় পানির চাপ এসে এই এলাকায় তীব্র ভাঙনের সৃষ্টি করেছে। ফলে প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও কৃষিজমি। অবিলম্বে ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোর দাবি জানান তারা। ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত ) আব্দুল লতিফ জানান, নদের ভাঙন রোধে প্রয়োজনীয় ব‍্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করা হবে। এবিষয়ে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম জানান, দুধকুমার নদের ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের বিষয়ে ইতিমধ্যে আমি সংসদে দাবী জানিয়েছি। নদের ভাঙন রোধে বাঁধ নির্মাণের প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed